আবনা ডেস্ক: আগামীকাল রবিবার থেকে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।
আজ শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মশিয়ার রহমান। এর আগে বিকেল ৪টায় এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন তারা।
মশিয়ার রহমান বলেন, বাস-মিনিবাসে কিলোমিটারপ্রতি সরকারের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হলে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, সিটিং সার্ভিস বন্ধ ও ভাড়া সংক্রান্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, এসব পর্যবেক্ষণের জন্য বিআরটিএ’র একাধিক টিম মাঠে থাকবে।
প্রসঙ্গত, শনিবার থেকে ঢাকার বাস-মিনিবাসে সিটিং সার্ভিস প্রথা বাতিলের ঘোষণা দেয় পরিবহন মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি। তবে শনিবার সকাল থেকে কেউই এই সিদ্ধান্ত না মেনে কথিত সিটিং সার্ভিসের মাধ্যমে বাস পরিচালনা করছে। তাই শনিবার বিকেলে জরুরি বৈঠক ডেকে এই সিদ্ধান্ত দেয়া হয়েছে।
১৫ এপ্রিল ২০১৭ - ১৭:৪০
News ID: 823984
আগামীকাল রবিবার থেকে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।